প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 6, 2025
মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৫ নভেম্বর আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে ঐতিহ্যবাহী পেশাজীবী সাংবাদিকদের সংগঠন মাধবদী প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন কে সাপ্তাহিক খোরাক পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয় গত ৫ ডিসেম্বরন রাতে স্থানীয় ক্যাপ্টেন লাউঞ্জে। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তফা আজিজুল করিম,সম্পাদক মন্ডলীর সভাপতি, সাপ্তাহিক খোরাক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আল-আমিন রহমান, উপদেষ্টা সম্পাদক, সাপ্তাহিক খোরাক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহা: শেখ সাদী
প্রকাশক ও প্রধান সম্পাদক, সাপ্তাহিক খোরাক। স্বাগত বক্তব্য রাখেন এমদাদুল ইসলাম খোকন, সম্পাদক, সাপ্তাহিক খোরাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: হোসেন আলী, প্রকাশক ও সম্পাদক, সাপ্তাহিক জনতার চিন্তা।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: সেলিম মিঞা,
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ও ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক খোরাক। অনুষ্ঠানে সাপ্তাহিক খোরাক পত্রিকার সহকারি সম্পাদক মোঃ মকবুল হোসেন ও নির্বাহী সম্পাদক ফজলুল হক মিলন কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রধান করা হয়।
অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা তুলে ধরে সত্য ও সুন্দর ও সংহতির পথে এগিয়ে যাবার আহ্বান জানান। মাধবদী তথা নরসিংদীতে সাংবাদিকতার গোরপত্তন হয়েছে অনেকের। ১৯৮৩ সালে মাধবদী প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হলে শুরু থেকে অদ্যবদি পর্যন্ত সাপ্তাহিক খোরাক পত্রিকার ভূমিকা অপরিসীম।
মাধবদী প্রেস ক্লাব সাংবাদিকদের অবাদ বিচরন হোক। যারা সাংবাদিকতা করবে তারাই মাধবদী প্রেসক্লাবের সদস্য হয়ে কাজ করবে। গতিশীল সাংবাদিকতার ধারাবাহিকতা তৈরীতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের যথেষ্ট ভূমিকা রয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিরপেক্ষতা বজায় রেখে সংবাদমাধ্যম কে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন মাধবদী প্রেসক্লাব একটি আদর্শিক প্রতিষ্ঠান হিসেবে তৈরী করতে তারা কাজ করে যাবেন। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।